উইন্ডোজে একসঙ্গে একাধিক কপি শব্দ ব্যবহার করবেন যেভাবে
কম্পিউটারে লেখার সময় প্রথমে একটি শব্দ বা বাক্য কপি করার পরে অন্য লেখা কপি করলেই প্রথমটি মুছে যায়। ফলে একাধিক শব্দ যদি বারবার কপি করতে হয় এতে লেখার গতি কমে যায়। কিন্তু ক্লিপবোর্ড হিস্ট্রি চালু করলে সহজেই এ সমস্যা সমাধান মিলবে। এই সুবিধা কাজে লাগিয়ে সর্বোচ্চ ২৫টি শব্দ কপি করে ব্যবহার করা যায়।
তাহলে যেনে নেয়া যাক কীভাবে ক্লিপবোর্ড হিস্ট্রি ফিচারটি চালু করতে হবে।
# প্রথমে উইন্ডোজ ১০ বা ১১ থেকে একসঙ্গে Windows এবং ‘I’ কি চাপলেই সেটিংস অপশন চালু হবে।
# এবার System অপশন নির্বাচন করে সিস্টেমের বামের মেনুতে মাউস রেখে স্ক্রল করে নিচে এসে Clipboard মেনুতে ক্লিক করতে হবে।
# এরপর Clipboard history-এর নিচের সুইচ মেনুতে ক্লিক করে On নির্বাচন করতে হবে।
# এবার যেকোনো শব্দ বা বাক্যকে পরপর কয়েকবার কপি করুন। কপি শেষে সেই টেক্সটকে ব্যবহার করার জন্য একসঙ্গে Windows এবং V কি চাপলেই কপি করা সব তথ্যের তালিকা দেখা যাবে। যে শব্দ বা বাক্য দরকার, সেটির ওপর ক্লিক করলেই টেক্সট এডিটর বা মাইক্রোসফট ওয়ার্ডে সেটি পেস্ট হয়ে যাবে।
এভাবে এই Clipboard history সেটিংসে থাকা Sync across devices কে অন করে রাখলে মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে যতগুলো ডিভাইসে আপনি লগইন করবেন—সবগুলোতেই কপি করা তথ্য স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষণ হয়ে যাবে। তালিকায় থাকা সব তথ্য মুছে ফেলার জন্য clear clipboard data–এর নিচে থাকা Clear বাটন চাপতে হবে। নির্দিষ্ট লেখা মোছার জন্য লেখার ডান হহদিকের তিন ডট মেনুতে ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করতে হবে।